নোয়াখালীতে নদীর পানি কমায় মাছ ধরা নিয়ে বিপাকে জেলেরা

নোয়াখালীর নদ নদীতে কমে গেছে পানি,কমেছে মাছও। নদীতে মাছ ধরতে গিয়ে সারাদিন কাটিয়েও মিলছেনা কাঙ্খিত মাছ। ফলে, মাছ ধরে জিবিকা নির্বাহ করা জেলে পরিবারে চলছে দূর্দিন। এই সময়ে কিছু জেলে সরকারি সহযোগিতা পেলেও, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই সহযোগিতা বৃদ্ধি ও সব জেলেকে সরকারী সহযোগিতার আওতায় আনার দাবী জানিয়েছেন তারা। আশ্বাস মিলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
প্রতি বছোরের মত এবারও, নোয়াখালী জেলার উপকূলীয় উপজেলা কোম্পানীগঞ্জ, সুবর্নচর ও হাতিয়ার নদ নদীর পানি কমে গেছে। পানি কমে যাওয়ায়, মাছের সংকট দেখা দেয় নদীতে। ফলে, জেলেদের নদী থেকে খালি হাতে ফিরতে হয়। মাছ না পাওয়ায়, আর্থিক সংকটে পড়েছে এ অঞ্চলের কয়েক হাজার জেলে। আয় না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে, অনাহারে অর্ধাহারে কোন মতে জীবিকা নির্বাহ করছেন। তাছাড়া নদীতে অভিযানের সময়ও, সব জেলে পায়না সরকারি সহায়তা।
সব জেলেকে সহায়তার আওতায় আনার দাবী জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা।
সব জেলেকে সরকারি সহযোগিতার বিষয়ে,উর্ধতন কর্তৃ-পোক্ষোকে জানানো হবে বলে জানিয়েছেন,উপজেলা মৎস্য কর্মকর্তা। আর সরকারি সহযোগিতা পাওয়ার উপযোগি সব জেলেকেই, ভাতাসহ অন্যান্য সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক।
এই দু:সময়ে সরকারের পক্ষ থেকে জরুরী সহযোগিতা চেয়েছেন, নোয়াখালী উপকূলীয় অঞ্চলের নদী পাড়ের অসহায় জেলেরা।
বাংলা টিভি / বুলবুল



