
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো অবস্থায় আছে। পুলিশ ও র্যাবসহ সকল বাহিনির ঐকান্তিক প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। তাই দেশ এগিয়ে চলছে।
আজ রোববার দুপুরে জামালপুর রিগ্রেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পলাশগড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি ও জেলা প্রশাসক শ্রাবস্তী রায় সহ আরো অনেকে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পিতা কেটে, জামালপুর রিগ্রেশন ক্লাবের উদ্বোধন করেন।



