আইন-বিচার
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য চেষ্টা চলছে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই আইনের প্রয়োজনীয়তা আছে। তবে ত্রুটিগুলো দূর করার চেষ্টা চলছে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের বৈঠকে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন,৩০ মার্চ পরবর্তী মিটিং করে সিদ্ধান্ত আসতে পারে। ডাটা প্রটেকশন অ্যাক্ট বা তথ্য সুরক্ষা আইন নিয়ে এরই মধ্যে বেশ কিছু মন্তব্য ও পরামর্শ এসেছে। আগামী ৬ এপ্রিল আবার মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



