বাংলাদেশ
সব দিক থেকে এগিয়ে যাচ্ছে দেশ: এলজিআরডি মন্ত্রী

জনগণের কাছে প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে- বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ রোববার (১৯ মার্চ) সকালে রাজধানীতে ঢাকা ওয়াসার পার্টনার ড্রিংক ওয়েল ‘ইউএস সেক্রেটারি অব স্টেটস অ্যাওয়ার্ড ফর করপোরেট এক্সিলেন্স ইন দ্য ক্যাটাগরি অব ক্লাইমেট রেজিলেন্স’ অর্জন করার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় এলজিআরডি মন্ত্রী বলেন, উন্নয়নকেন্দ্রিক মানুষের সবধরনের চাহিদা পূরণ করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চিকিৎসা ব্যবসা, কমিউনিউটি ক্লিনিক সেবাসহ সব ধরনের সেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে সরকার। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



