বাংলাদেশ

নির্বাচনকালীন সময়ে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে পুলিশ: আইজিপি

নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচন সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের শক্ত হাতে দমন করা হবে। কাউকে গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। বিষয়টি আমরা নজরধারীতে রেখেছি।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও পেশাদারত্বের জায়গা থেকে পুলিশ সক্ষম রয়েছে। নির্বাচন কমিশনের অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত।

আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button