আওয়ামী লীগরাজনীতি

খুলনা নগরী বিনিমার্ণে তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই: বিএম মোজাম্মেল হক

খুলনা নগরী বিনিমার্ণে তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। তিনি বলেন, খুলনা নগরীকে নতুন রুপে সাজাতে তালুকদার আব্দুল খালেকের বিকল্প আর কেউ নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারও নির্বাচিত করতে হবে।

আজ সোমবার (৫ মে) খুলনা নগরীর নিউ মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেকের পক্ষে  নির্বাচনী প্রচার প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন বিএম মোজাম্মেল হক।

তিনি বলেন, স্বাধীনতার পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ১২ জুনের খুলনা সিটি নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।  খুলনায় ২০১৩ সালে মেয়র নির্বাচনে বিজয়ী না হওয়ায় খুলনার উন্নয়ন ও অগ্রগতি পিছিয়ে গিয়েছিল। এবারের নির্বাচনে ভোটাররা ভুল করলে খুলনার উন্নয়ন একেবারেই মুখ থুবড়ে পড়বে। তাই খুলনার উন্নয়ন কাজ সম্পন্ন ও গতিশীল করতে      জনবান্ধব-কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা তালুকদার খালেককে ভোট দিতে হবে।

গণসংযোগকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, মহানগর যুবলীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা শওকাত হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button