আন্তর্জাতিক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রান হারালেন মেক্সিকোর নতুন গর্ভনর

দায়িত্ব গ্রহণের মাত্র দশ দিনের মাথায় মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রান হারিয়েছেন দেশটির পুয়েবলা রাজ্যের গভর্ণর মার্থা এরিকা আলোনসো। এসময় তার স্বামী সিনেটর রাফায়েল মরেনোও নিহত হন।

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যানড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার পুয়েলবো’র রাজধানী থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট ছাড়াও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ওবরাডোর। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে তদন্ত করা হবে।
বাংলাটিভি/রাজু



