অপরাধ

বান্দরবানে ব্যাংকের টাকা ও অস্ত্র লুটের ঘটনায় আরো ৩ আসামী গ্রেফতার

বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা,টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলায়, কেএনএফ এর সহযোগী হিসেবে আরো ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রুমা থেকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতরা হলেন, রুমা উপজেলার ইডেন পাড়ার বাসিন্দা লাল রিন ত্লোয়াং বম,ভান নুয়াম থাং বম এবং ভান লাল থাং বম।

পুলিশ জানায়,অঅসামীদের রুমা থানা থেকে কঠোর নিরাপত্তায়, গতকাল সন্ধ্যায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত, ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানায়, এই ঘটনায় এ পর্যন্ত ৫৮জনকে গ্রেফতার কোরে কারাগারে পাঠানো হয়েছে।

 

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button