অপরাধ

পহেলা বৈশাখে কোন রকম হামলার শংকা নেই: ডিএমপি কমিশনার

পহেলা বৈশাখ উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রমনার বটমূল ও চারুকলায়। রমনায় আগামীকালের অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি দেখতে যান ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক। এসময় ডিএমপি কমিশনার জানান, বৈশাখকে ঘিরে জঙ্গী হামলার শংকা নেই। তবে নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ করার আহবান তিনি। এদিকে, র‌্যাবের ডিজি বলেছেন, জনসাধারনের নিরাপত্তায় কঠোর নজরদারীতে থাকবে র‌্যাব।

বৈশাখ বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পোরযায়ে। রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি দেখতে যান ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিষয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে ডিএমপি কমিশনার জানান,বৈশাখকে ঘিরে কোনরকম হামলার শংকা নেই। তবে নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ করার আহবান জানান তিনি।

এছাড়া,দুপুরে রমনার বটমূলে বৈশাখের অনুষ্ঠানস্থল পরিদর্শন করে র‍্যাবের মহাপরিচালক জানান,যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকবেলায় সতর্ক থাকবে র‌্যাব।

অন্যদিকে, বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।

অন্ধকার ভেদ করে আলো ছড়াতে-আমরা তো তিমিরবিনাশী’ এই প্রতিপাদ্যে, চারুকলা থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের হবে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button