রাজনীতি

উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীরা হস্তক্ষেপ করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

আগামী ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও নির্বাচনে তারা ঠিকই  অংশ নেবে।

দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী মাসে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি সব নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে চায় উল্লেখ করে কাদের বলেন, এবারের উপজেলা নির্বাচন নিয়ে যতই বিরোধিতা করুক, তাদের অনেক নেতাকর্মী অংশ নেবে।

এসময়, নির্বিচারে গাঁজায় হামলার ঘটনায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন, আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button