আইন-বিচার

দেশের সীমান্ত নিরাপত্তায় বদ্ধপরিকর বিজিবি : মহাপরিচালক

যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা ও সীমান্তে নিরাপত্তায় বিজিবি বদ্ধপরিকর, বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহষ্পতিবার, চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় মহাপরিচালক বলেন, বিজিবি দেশের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’।

আর এজন্য সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে দেশপ্রেমিক সৈনিক হিসেবে নবীন সদস্যদের গড়ে উঠতে হবে। এসময় তিনি আরও বলেন, সেন্টমার্টিনকে নিয়ে অপপ্রচার করার চেষ্টা করা হয়েছে, সেগুলো আসলে গুজব। এছাড়া সেন্টমার্টিনে চলাচলকারী নৌযানসমূহকে বাংলাদেশের পতাকা উঁচু করে বেঁধে চলার নির্দেশনা দেয়া হয়েছে, বলেও জানান বিজিবি মহাপরিচালক।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button