আন্তর্জাতিকবাংলাদেশ

ঢাকায় ‘ইসলামের নবী: মুসলিম উম্মাহ গঠনের অক্ষ’ সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে ঢাকায় “ইসলামের নবী (সা.): মুসলিম উম্মাহ গঠনের অক্ষ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।

WhatsApp Image 2025 09 09 at 9.01.58 PM

এতে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বছরের ঈদে মিলাদুন্নবী (সা.) বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকী। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ইতোমধ্যে ২০২৫ সালকে নবী করিম (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকী হিসেবে ঘোষণা করেছে এবং সব সদস্য রাষ্ট্র এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনে একমত হয়েছে।

এসময় নবী করিম (সা.)-এর জীবন ও শিক্ষা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ সমগ্র বিশ্বের মানুষের জন্য রহমতস্বরূপ। মহানবী (সা.) মানবাধিকার, সাম্য ও মুসলমানদের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন। বর্তমান মুসলিম বিশ্বের সংকট কাটিয়ে উঠতে হলে তাঁর শিক্ষা ও আদর্শকে অনুসরণ করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button