দুর্ঘটনাবাংলাদেশ

কুমিল্লার চৌদ্দ গ্রামে ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত

চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামে একটি ইটভাটায় শ্রমিকদের থাকার ছাউনিতে কয়লাবাহী ট্রাক উল্টে পড়েছে। এতে ওই ছাউনিতে থাকা ১৩ শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে নারায়ণপুরের ইমরান ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের শিকার সবাই ওই ইটভাটার শ্রমিক। দুর্ঘটনার সময় তারা সবাই ঘুমে ছিলেন।

হাইওয়ে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক জানান, ওই ইটভাটার জন্য কয়লা নিয়ে একটি ট্রাক শুক্রবার সকালে ইটভাটায় পৌঁছায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটায় শ্রমিকদের থাকার ছাউনির ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। আরও দু’জন আহত হন।
চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) ইনজামামউল হক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন,চৌদ্দগ্রাম থানা ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে কাজ করছে। প্রাণ হারানো শ্রমিকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button