বাংলাদেশঅপরাধ

পুলিশের ধাওয়ায় কারবারিদের ইয়াবা রাস্তায়, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী জাতীয় উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় চাঞ্চল্যকর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের সময় সন্দেহভাজন মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার পথে ইয়াবার প্যাকেট ফেলে দিলে সেগুলো স্থানীয় লোকজন কুড়িয়ে নেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত অভিযানের সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে পালানোর সময় মাদক কারবারিরা সঙ্গে থাকা ইয়াবার প্যাকেট সড়কে ফেলে দেয়। পরে সেগুলো ছড়িয়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন ও পথচারী ইয়াবাগুলো কুড়িয়ে নিতে শুরু করেন।

এদিকে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় জড়িত হয়ে দুই সন্দেহভাজন মাদক কারবারী গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button