বাংলাদেশঅপরাধ

বগুড়ার খাদ্য কর্মকর্তা শাহীনুরের বিরুদ্ধে দুই স্ত্রীর মা/মলা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় কর্মরত খাদ্য বিভাগের কর্মকর্তা মো. শাহীনুর রহমান–এর বিরুদ্ধে একাধিক নারী নির্যাতন, অর্থ আত্মসাৎ ও গোপনে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার দুই স্ত্রী পৃথকভাবে আদালতে মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের কিছুদিন পর থেকেই নানা অজুহাতে তার কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন শাহীনুর রহমান। প্রথম স্ত্রীর মামলার নিষ্পত্তির কথা বলে তিনি প্রায় ৮ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরে আরও টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানানোয় দ্বিতীয় স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগও ওঠে। এমনকি মামলা করলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গোপনে তালাক কার্যকর করার পরও কয়েকদিন স্বাভাবিক সংসার চালিয়ে যান অভিযুক্ত। পরে ডাকযোগে তালাকের কাগজ পাঠানো হয়।

অন্যদিকে, প্রথম স্ত্রীও তার বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন। দীর্ঘ ১২ বছরের সংসার জীবনে তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন। তার অভিযোগ, সংসারের স্বর্ণালংকার ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার পর একপর্যায়ে তাকে বাসা থেকেও বের করে দেওয়া হয়।

বর্তমানে বিষয়গুলো আদালতে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, অভিযোগের বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও জানিয়েছে, তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button