
শার্শা উপজেলা প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের মামলায় পলাতক শ্বশুর মিজানুর রহমান গহরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মারুফ হোসেন। আটক মিজানুর রহমান গহর উপজেলার একঝালা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূ গত ৯ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর তাকে বাড়ির পেছনের আমবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পর মামলা রুজু হলে পুলিশ অভিযান শুরু করে। পরে র্যাবের সহযোগিতায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা-এর পলানপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



