রাজনীতি
যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের মওদূদী সাদিক কায়েম: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
রোববার (৩১ মে) রাত ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি দলের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার নাম উল্লেখ করে প্রতীকী ভাষায় মন্তব্য করেন। পোস্টে তিনি নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং সাদিক কায়েম-কে ইঙ্গিত করে মন্তব্য করেন।
পোস্টে তিনি বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে তুলনামূলকভাবে নাম উল্লেখ করেন এবং নেতৃত্ব নির্বাচন নিয়ে এক ধরনের কটাক্ষপূর্ণ মন্তব্য করেন বলে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখা যায়। তার বক্তব্যে তিনি দলীয় নেতৃত্ব বাছাই নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন।



