বাংলাদেশদুর্ঘটনা

মৌলভীবাজারে বজ্রপাতে ১৩ গরুর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন খামারি ও গ্রামবাসীর গরু মাঠে চরছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৩টি গরুর মৃত্যু হয়।

মারা যাওয়া গরুগুলোর মালিক কুচাই চা-বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে অসচ্ছল বলে জানা গেছে।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার দাবি উঠেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button