বাংলাদেশ

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

বাংলা টিভি ডেস্ক: নির্বাচনি এলাকার তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়ে নিজের এক মাসের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদ

তিনি বৃহস্পতিবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় জানান, পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের তিন ভাই—রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের জন্য এই সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি তাদের বসতঘর পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্যসহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।

ড. মাসুদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে তিনি বিষয়টি জানতে পারেন এবং স্থানীয় ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সহায়তার উদ্যোগ নেন। তিনি আরও জানান, মানবিক সহায়তার পাশাপাশি তাদের মৌলিক জীবনযাপনের প্রয়োজন পূরণে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

তিনি মন্তব্য করেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে তিনি মনে করেন।

এ বিষয়ে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে সমানভাবে দেখে এবং সামাজিক সহায়তা কার্যক্রম সবাইকে অন্তর্ভুক্ত করেই পরিচালিত হয়।

ঘটনাটি স্থানীয়ভাবে প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button