আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, মিয়ানমার–ভারত সীমান্ত অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল ভারতের ডিব্রুগড় শহরের প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহরের ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একই রাতে মিয়ানমার–বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের তথ্যও জানায় ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার। কেন্দ্র ছিল চট্টগ্রাম থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।

দুটি ভূমিকম্পের ক্ষেত্রেই এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button