লেবাননের সেরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৩৫ বাংলাদেশী

বৈরুতে অবস্থিত একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম লেবানিজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ২০০১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৫ জন বাংলাদেশি দীর্ঘ ৬ বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছেন।
শুধুমাত্র কর্মদক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন বাংলাদেশীরা। লেবাননে যখন একদিকে কাজের সংকট চলছে, তখন এসব প্রবাসী শ্রমিকরা কাজ করছেন দেশটির সেরা বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত নারী শ্রমিকরা জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী শ্রমিকরা বিভিন্ন ভাবে নির্যাতিত হলেও এখানে স্বাধীন ও সুন্দর ভাবে কাজ করতে পারছেন তারা।
৩৫ জন শ্রমিকের সুপারভাইজার আলামিন। জানান, লেবাননে এখন সামার সিজন। তাই এখানকার সকল স্কুল ও বিশ্ববিদ্যালয় গুলোতে ছুটি চলছে।এই কোম্পানীতে কর্মরত বাংলাদেশীরা ইতিমধ্যে তাদের সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে ভিন দেশীদের মন জয় করতে সক্ষম হয়েছেন।



