
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত বিশেষ ক্ষমতা আইনে জনসাধারণকে হেনস্থা করছে বলে অভিযোগ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সামসুদ্দিন চৌধুরী অভিযোগে করেন মোজাম্মেল হক চৌধুরী ষড়যন্ত্রের শিকার।
এসময় সুলতানা কামাল অভিযোগ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বৃত্তের সাথে আতাত করে জনসাধারণকে হয়রানি করছে। সড়ক নিরাপত্তায় সরকারের সহায়ক শক্তি হিসেবে যাত্রী কল্যাণ সমিতি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন এমন নিরীহ একটি সংগঠনের নেতাকে রিমান্ডে নেয়ার মতো ঘটনা দুঃখজনক। তাই অবিলম্বে মোজাম্মেল হক চৌধুরীর মুক্তির দাবিও জানান তিনি।



