বিশ্ববাংলা

যুক্তরাজ্যে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা

যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীরা নেতিবাচক আচরণের শিকার হচ্ছেন। বাংলাদেশি ছাড়াও এ তালিকায় রয়েছেন শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশরাও। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান কমরেস পরিচালিত এশিয়ান নেটওয়ার্কের জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী দুই হাজার ২৬ জনের মতামত নেওয়া হয়, যাদের জন্ম ব্রিটেনে কিন্তু তারা বাংলাদেশ, শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

জরিপের তথ্য এমন এক সময়ে প্রকাশিত হলো যখন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় দেশটিতে বসবাসকারী বাংলাদেশি নাঈমুর জাকারিয়া রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান কমরেস পরিচালিত এশিয়ান নেটওয়ার্কের এক জরিপে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী দুই হাজার ২৬ জনের মতামত নেওয়া হয়, যাদের জন্ম ব্রিটেনে কিন্তু তারা বাংলাদেশ, শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

উঠে আসা তথ্য অনুযায়ী, এসব দেশের বৃটিশ নাগরিকরা নেতিবাচক আচরণের শিকার হচ্ছেন। কখনো কখনো সহিংস হামলার শিকারও হতে হয়েছে বাংলাদেশী বংশদ্ভূত বৃটিশ নাগরিকদের।

জরিপের তথ্যে দেখা গেছে, বাংলাদেশিসহ এক-তৃতীয়াংশ মনে করেন, তারা অন্যান্য নন-এশিয়ান কমিউনিটির তুলনায় খারাপ আচরণের শিকার হচ্ছেন। এদের মধ্যে ৫৯ শতাংশ বলেছেন, তারা অশোভন আচরণের শিকার হচ্ছেন। ৫৩ শতাংশ মনে করেন তারা অনর্থক সন্দেহের লক্ষবস্তুতে পরিণত হচ্ছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এই বৃটিশ গনমাধ্যমকমী বলছেন, গুটিকয়েক বাংলাদেশির কারণে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যদি সন্দেহের শিকার হয় সেটা উদ্বেগজনক। বৃটেনে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বাংলাদেশিরা। এ দেশের মূলধারায় ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন অনেক।

এমন পরিস্থিতিতে গুটিকয়েক বিপথগামীর জন্য বাংলাদেশীদের সব অর্জন কোনোভাবেই ম্লান হয়ে যেতে পারে না। একইসঙ্গে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেটি দেখা এবং পারিবারিক অনুশাসনের চর্চাও জরুরি বলেও মনে করেন সিনিয়র সিটিজেনরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button