
||বাংলা টিভি অনলাইন||
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুরের একটি মামলায় সোমবার রাতে রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে গ্রেফতার দেখিয়ে আজ (২৩ অক্টোবর) ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে নেওয়া হবে।
মঙ্গলবার সকালে ঢাকা মেট্টোপলিটন পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, আটকের পরপরই ব্যারিস্টার মইনুলকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি



