
||বাংলা টিভি অনলাইন||
সাংবাদিক মাসুদা ভাট্টিকে অশালীন মন্তব্যের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রংপুরে দায়ের করা একটি মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা মহানগর হাকিম আদালতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। দুপুর দুইটার দিকে তাকে আদালতে তোলা হতে পারে।
আদালতে নেওয়ার আগে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান,আদালত অনুমতি দিলে ব্যারিস্টার মইনুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি।
সোমবার রাত পৌনে ১০টায় উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসা থেকে তাকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেফতার করে ডিবি পুলিশ। ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে
বাংলাটিভি/এসএম/এবি



