বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে হত্যা

||বাংলা টিভি অনলাইন||

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রভিন্সের নিউক্যাসেলে গলাকেটে দুই বাংলাদেশিকে হত্যা করা হয়েছে । নিহতরা হলেন নোয়াখালী সোনাইমুড়ির মোশাররফ হোসাইন (৩৮) ও মুন্সিগঞ্জের লিমন (২৬)।

গতকাল রাত ১০ টার দিকে  এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় এক বাংলাদেশি জানান, নিহতদের দোকানে নিরাপওার কাজে নিয়োজিত সিকিউরিটি গার্ডের সাথে তাদের তর্কাতর্কি হয়। ওই সিকিউরিটি গার্ড রাত ১০ দিকে তাদের গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে রাত ১ টার দিকে পুলিশের একটি টহলদল দোকানের ভিতরে রক্তাক্ত অবস্থায় লাশ দুটি পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নিহতদের লাশ নিউক্যাসাল হাসপাতালে রয়েছে।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button