বাংলাদেশ
দশম সংসদের সমাপ্তি

দশম সংসদের সমাপ্তি, আগামী যারাই ক্ষমতায় আসুক তারা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করার লক্ষ্যে
এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাতে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি বলেন,
বর্তমান সরকার যেসব মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে সেগুলো শেষ করার জন্য আরো কিছুদিন সময় প্রয়োজন।
সেজন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতা আনতে আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, যতোদিন তার প্রাণ আছে ততোদিন দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
বাংলাটিভি/রিয়েল
আরো পড়ুনঃ চাপ বা আন্দোলনের মুখে না, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতেই ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা -ওবায়দুল কাদের



