
ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মান্নান মারুফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শরিফুল ইসলাম বিলু ও শফিকুল ইসলাম। মানববন্ধন থেকে প্রতিবাদ জানান বক্তারা। তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং নাগরিক সমাজের তীব্র আপত্তি রয়েছে। এসব ধারা গণমাধ্যমের বাকস্বাধীনতার হরণ করবে বলেও মন্তব্য করেন বক্তারা।



