দেশবাংলা
জাজিরায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

||শরীয়তপুর প্রতিনিধি||
শরীয়তপুরের জাজিরায় পদ্মার পাড় থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উদ্ধার হওয়া ঐ যুবকের বয়স ২৮ থেকে ৩০ বছর হবে বলে জানিয়েছেন জাজিরা থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের কাজিয়ারচর বাজার সংলগ্ন পদ্মা নদীর পাড়ে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার।
জাজিরা থানার ওসি তদন্ত নাসির উদ্দিন শেখ জানিয়েছেন, লাশের বিভিন্ন স্থানে পচন ধরে গেছে। তার পড়নে সাদা পাঞ্জাবীর নিচে ফুলহাতা সাদাগেঞ্জি এবং গেবাডিং কাপড়ের প্যান্ট রয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাটিভি/এসএম/এবি



