নেত্রকোনায় মনোনয়ন পত্র যাছাই-বাছাই সম্পন্ন

||মনি চন্দ্র দাস, নেত্রকোনা||
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনায় প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। রোববার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাসিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।
এদিকে জেলায় ৫টি আসনের মোট ৪৩ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে যাচাই বাচাই শেষে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। এসময় জেলার ৫টি আসনের সকল মনোনয়ন প্রার্থীসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র বাতিলকৃতরা হলেন, নেত্রকোনা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী মো: এরশাদুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মো: নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আব্দুল কাইয়ুম খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত এম এ করিম আব্বাসী, জাকের পার্টি মনোনীত মোস্তফা জামান আব্বাছ, আওয়ামীলীগ মনোনীত শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল।
নেত্রকোনা-২ আসনের জাতিয় পার্টি মনোনীত মোছা: রহিমা আকআর আসমা সুলতানা, স্বতন্ত্র থেকে মো: এজাজুল হক।
নেত্রকোনা-৪ আসনের স্বতন্ত্র থেকে শফি আহমেদ।
নেত্রকোনা-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত আবু তাহের তালুকদার, বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) মনোনীত রাবেয়া খাতুন, স্বতন্ত্র থেকে জাকির হোসেন তালুকদার।
এদিকে নেত্রকোনা-৩ আসন থেকে কোন প্রার্থী বাতিল হয়নি।
বাংলাটিভি/এবি



