অন্যান্যবাংলাদেশ

শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে উত্তরার আব্দুল্লাপুর-এয়ারপোর্ট সড়কে শ্রমিকদের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

এরআগে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে রাখ পোশাক কারখানার শ্রমিকরা।

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে রোববার (৬ জানুয়ারি) উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। মালিকপক্ষের আশ্বাসে ওই দিনের মতো অবরোধ তুলে নেয় শ্রমিকরা। তবে তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ সোমবার (৭ জানুয়ারি) সকাল থেকে আবারও সড়ক অবরোধ শুরু করে শ্রমিকরা।

আন্দোলনকারী গামেন্টস শ্রমিক জসিম সারাবাংলাকে জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল চৈতি গার্মেন্টসের শ্রমিকরা আন্দোন শুরু করলে মালিকদের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তাদের প্রতিশ্রতির পর আন্দোলন স্থগিত করে শ্রমিকরা কিন্তু আজ কাজে এসে তাদের দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপ না দেখে আবারও আন্দোলনে নামে শ্রমিকরা।

গতকাল উত্তরার চৈতি গার্মেন্টস থেকে আন্দোলনের সূত্রপাত হয়। এর আশে পাশের বেশ কয়েকটি গার্মেন্টস থেকে শ্রমিকরা এসে আন্দোলনে যোগ দেয়।

অবরোধ চলাকালে এয়ারপোর্ট মোড়ে এনা পরিবহনের একটি বাসের হেলপার একজন গার্মেন্টস শ্রমিককে মারধর করলে ওই বাসটি পুড়িয়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা।

বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। যেহেতু আজ মন্ত্রিসভার শপথ, তাই এ শপথ গ্রহণ শেষ হলে নতুন মন্ত্রীর সঙ্গে আমরা ও গার্মেন্টস মালিকরা বসে এ বিষয়ে আলোচনা করবো।  এখন পর্যন্ত বোর্ড বাজার ও হেমায়েতপুরের শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কর্মবিরতিতে গেছে। তা ছাড়া আশা করছি দুপুরের মধ্যেই উত্তরা থেকেও অবরোধ উঠে যাবে।

বাংলাটিভি/পাইক

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button