
রাজধানীর ভেতরে খাল দখলকারীদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার সকালে রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে কুতুবখালি খাল এলাকা পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে, ডিএনডি এলাকার ৯৩ কিলোমিটার খালের মধ্যে ৭৪ কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মেয়র খালগুলোতে স্বচ্ছ পানিপ্রবাহ নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, খাল দখলকারী যেই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। একইসঙ্গে খালগুলোকে জলযান চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র।
বাংলাটিভি/পাইক



