আন্তর্জাতিকএশিয়া

রাজনীতিতে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধি

অবশেষে ভারতীয় রাজনীতিতে পা ফেললেন প্রিয়াঙ্কা গান্ধি ভডরা। বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধির বোনকে বহুদিন ধরেই দলে দেখার দাবি ছিল সমর্থকদের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনের আগ দিয়ে তাদের সে দাবি পূরণ হল। (খবর- এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার)
আগামী মে মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এর আগ দিয়ে প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের একাংশের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়ে বেশ বড় চমক আনলো কংগ্রেস।

প্রিয়াঙ্কাকে প্রায়ই কংগ্রেসের ব্রক্ষ্মাস্ত্র বা ট্রাম্প কার্ড হিসেবে বর্ণনা করা হয়। তাকে উত্তর প্রদেশের পূর্বাংশের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এদিকে, কংগ্রেসের হয়ে পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব সামলাবেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এক টুইটে কংগ্রেস বলেছে, আমাদের উচ্ছ্বসিত ও (নির্বাচনে) যাওয়ার জন্য প্রস্তুত।

উল্লেখ্য, অনেক কংগ্রেস সমর্থকই প্রিয়াঙ্কার সঙ্গে তার দাদী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ছায়া দেখতে পান। এতদিন পর্যন্ত মা সনিয়া ও ভাই রাহুলের নির্বাচনি কেন্দ্র উত্তরপ্রদেশের অমেঠি ও রায়বরেলির মধ্যেই নিজের রাজনৈতিক ভূমিকা সীমাবদ্ধ করে রেখেছিলেন প্রিয়াঙ্কা।
সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার ফলে উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের পরে কিছুটা ঝিমিয়ে থাকা কংগ্রেস কর্মীরা নতুন মনোবল পাবেন। কংগ্রেস নেতাদের মনে হচ্ছে এই পদক্ষেপের ফলে মায়াবতি-অখিলেশ যাদভের উপর চাপ বাড়ল। এখন কংগ্রেসকে ছাড়া তাদের জোট গঠন কঠিন হয়ে পড়বে। এছাড়া প্রিয়াঙ্কার আগমন বিজেপিকেও চাপে ফেলবে।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভডরা দাবি করেছেন, বিজেপি সরকার তাকে হেনস্থা করছে। হরিয়ানা অঙ্গরাজ্যের কয়েকটি জমির লেনদেন নিয়ে তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তাধীন রয়েছেন।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button