
বগুড়ায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী,মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী মমিনুর ইসলাম রকিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে পৌরসভার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন,ফাঁপোর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ইউপি সদস্য আমিনুল ইসলাম,প্রভাষক রুবেল উদ্দিন মন্ডল,রতন মাষ্টারসহ এলাকাবাসী।এসময় বক্তারা বলেন,রকি জমি দখল,চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সম্প্রতি সে ব্যাক্তি মালিকানাধীন জমি দখল করতে গিয়ে স্থানীয়দের মেরে আহত করে।আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।বক্তারা অবিলম্বে রকি ও তার দলবলকে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
বাংলাটিভি/প্রিন্স



