
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গফুর মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে মাদারীপুরের রাজৈরে নগরকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে নগরকান্দা একটি ডোবায় গফুর মাতুব্বর মাছ ধরতে গেলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে ইশিবপুর ইউনিয়নের নগরকান্দা গ্রামের হেলাল মাতব্বরের ছেলে।
বাংলাটিভি/প্রিন্স



