পড়াশোনার নামে শিশুদের ওপর অতিরিক্ত চাপ নয়: প্রধানমন্ত্রী

পড়াশোনার নামে শিশুদের ওপর অতিরিক্ত চাপ না দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেয়া বন্ধ করতে হবে। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তাঁর বক্তেব্যে বলেন, সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় ও দেড় লাখের বেশি শিক্ষকের চাকরি জাতীয়করণ করেন। এর ধারাবাহিকতায় বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৯৩টি।
শেখ হাসিনা বলেন, ক্লাস ওয়ানে ভর্তির জন্য চাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এই প্রক্রিয়াটা বাতিল করতে হবে। এলাকা ভিত্তিক যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক ইতিমধ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেখ হাসিনা জানান, শিক্ষাখাতে অর্থায়নকে বিনিয়োগ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর বছরের প্রথমদিনই বই পাচ্ছে শিক্ষার্থীরা।
এলাকার কাছের স্কুলে শিশুদের ভর্তি করানোর পরামর্শ দেন শেখ হাসিনা। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার নিয়ম বন্ধের নির্দেশও দেন তিনি।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়। একই সাথে সারাদেশে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার দেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/হাকিম



