অন্যান্যপ্রধানমন্ত্রীবাংলাদেশ

১০ জনকে প্রধানমন্ত্রীর ২ কোটি ৭ লাখ টাকা অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য ১০ জনকে মোট ২ কোটি ৭ লাখ টাকা অনুদান দিয়েছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী  বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে অনুদানকৃত চেকগুলো ওই ১০ জনের কাছে হস্তান্তর করেন।

বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী এবং সেই সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত এক ব্যক্তি এসব চেক গ্রহণ করেন।

বাংলাটিভি/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button