অপরাধ করে কেউ ছাড় পাবেন না: প্রধানমন্ত্রী

জঙ্গি–সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ, সকল অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে নিরাপদ কোন ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়,সেদিকে বিশেষ লক্ষ্য রাখারও তাগিদ দেন তিনি। সকালে র্যাব সদর দপ্তরে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সকালে র্যাবের ১৫দশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকবেলায় প্রশাসনের সফলতা বিশ্বব্যাপী প্রশংসিত বলেও জানান তিনি।এ ক্ষেত্রে র্যাবের বিশেষ ভূমিকা তুলে ধরে, ভবিষ্যতেও সন্ত্রাস–জঙ্গিবাদ ও মাদক রোধে র্যাবকে সক্রিয় হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।এ সময়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, প্রধানমন্ত্রী।
সমাজ থেকে অপরাধ দূর করতে আইনগত ব্যবস্থার পাশাপাশি, সামাজিক সচেনতার ওপরও জোর দেন তিনি। আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখতে হবে বলেও জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানে, র্যাবের কয়েকটি ইউনিটের ভিত্তিস্থাপন এবং ফলক উন্মোচনও করেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/ফাতেমা



