কৃষিজমি নষ্ট করে শিল্পায়ন নয়: প্রধানমন্ত্রী

শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়,আর এজন্য কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে কৃষিজমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প-কারখানা না করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
রোববার সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন,দেশেকে উন্নত করতে শিল্প-কারাখানার প্রসার যেমন জরুরি, তেমনি কৃষি জমি রক্ষাও গুরুত্বপূর্ণ।
কৃষির উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি । শিল্প উদ্যোক্তাদের কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ার আহ্বানও জানান শেখ হাসিনা। তিনি বলেন, সারা দেশকে ১০০টি শিল্পাঞ্চলে বিভক্ত করা হয়েছে। শিল্পের প্রসারে অবকাঠামোগত উন্নয়ন করছে সরকার।
একই সঙ্গে, পণ্য উৎপাদনের পাশাপাশি পণ্য বাজারজাত করার সুযোগও সরকার তৈরি করে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন,‘বাংলাদেশের মাটি-পানি সবকিছুই ব্যবহার করা যায়। আমাদের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। আমাদের দেশে শিল্প রয়েছে, ক্ষুদ্র-মাঝারি শিল্পের অনেক বিকাশ হয়েছে। কিন্তু বৃহৎ শিল্প-কারখানা গড়ে ওঠেনি। তাই বৃহৎ শিল্প-কারখানা গড়ে তোলা যায় সে জন্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।’
শিল্পে নতুন প্রযুক্তি ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেয়ার কথা জানান সরকার প্রধান।
বাংলাটিভি/হাকিম



