অন্যান্যদুর্ঘটনাবাংলাদেশ

রাজধানীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে নিহত ৬

রাজধানীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে বিভিন্ন ভাবে ৬জনের মৃত্যু ঘটেছে। রাজধানীর  পল্টন ও শেওড়াপাড়ায় ২জন, শ্যামলীতে ১জন এবং কদমতলীতে ১জন মারা গেছেন। এছাড়া বুড়িগঙ্গায় নৌকাডুবে আরও ২জনের মৃত্যু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ে  নগরবাসী চরম দুর্ভোগে পড়ে ,এতে সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় ।

পরে ফায়ার সার্ভিসের প্রায় ৪ ঘণ্টা উদ্ধার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক অবস্থায় আসে ঝড় থেমে যাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা কাজ শুরু করেন গাছ সরানোর।

এ অবস্থায় রাজধানীর রাজপথের শতবর্ষী গাছগুলো কেটে ফেলার কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।

 তিনি বলেন রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত তৎপরতায় রাস্তার অধিকাংশ গাছ সরিয়ে ফেলে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়ে আসে ।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button