অন্যান্যআইন-বিচারবাংলাদেশ

বেপরোয়া বাস চালকদের মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু ঘটলে এবং মৃত্যু নিশ্চিত ভাবে প্রমাণিত হলে সেই বাস চালককে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক  আইনের প্রয়োগ ও জনসচেতনতা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বেপরোয়া গাড়ি চালানোর কারণে হত্যা প্রমাণিত হলে আদালত ৩০২ ধারা মোতাবেক দোষীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবে ।

তিনি আরও বলেন,দুর্ঘটনা আর হত্যা কিন্তু এক জিনিস নয়। সেটাই বুঝতে হবে সবাইকে। তিনি মনে করেণ প্রত্যেক আইনের মধ্যে এটা লেখা প্রয়োজন পড়ে না যে,প্রতিটির হত্যার জন্য মৃত্যুদণ্ডাদেশ দিতে হবে।

এসময় মন্ত্রী বলেন,‘সড়ক ও পরিবহন আইন-২০১৮’ আইন জাতীয় সংসদে পাস হয়েছে। এখন শুধু বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গেই এ আইন কার্যকর করা হবে অপরাধীদের জন্য।

শীর্ষক গোলটেবিল বৈঠকে আইনমন্ত্রী ছারাও আরো উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ,ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী,বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, সমকালের উপ-সম্পাদক অজয় দাসগুপ্ত প্রমুখ।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button