অন্যান্যপ্রধানমন্ত্রীবাংলাদেশ

বর্তমান মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬.৬৭ শতাংশ

বর্তমান সরকার নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের প্রথম তিনমাসের মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ছয় সাত শতাংশ ছিল। সোমবার সকালে,তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।

বেঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম।

এসময় তিনি জানান,গত তিনমাসে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ছয় সাত শতাংশ,যা ২০১৮ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক পাঁচ আট শতাংশ কম ছিল।

মন্ত্রিপরিষদের সচিব আরও বলেন ,এবছরের ১জানুয়ারি থেকে ৩১মার্চ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৫টি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩৬টি। সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ২৪টি (৬৬.৬৭ শতাংশ)। সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে ১২টি (৩৩.৩৩ শতাংশ)।

এছাড়া উক্ত সময়ে অনুমোদিত ২টি কর্মকৌশল গ্রহণ করা হয়েছে। ২টি চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়েছে। সংসদে পাঁচটি আইন পাস হয়েছে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button