
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর পিলারে পদ্মাসেতুর দশম স্প্যানটি স্থায়ীভাবে বসানো হবে আগামীকাল ।
এই স্প্যানটি জটিল ও চ্যালেঞ্জিং বলে জানান, সেতু কর্তৃপক্ষ। তিনি বলেন, মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো আছে।
সেতু কর্তৃপক্ষ জানান, এরমধ্যেই স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল সকালে, মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি রওনা দেবে।
এর আগে সেতুর প্রকৌশলী সূত্রে জানানো হয়, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পিয়ার-৬ ও ৭ এর কাজটি সবচেয়ে বেশি কঠিন ও চ্যালেঞ্জিং। এই দু’টি জটিল পিয়ার উঠানোর সমাধান বের করতে প্রায় এক বছর সময় লেগেছে।
এ পর্যন্ত জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৮টি স্প্যান স্থায়ীভাবে বসানো হয়েছে। এর ফলে, জাজিরা প্রান্তে সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারে সর্বমোট ৪১ টি স্প্যান বসবে।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



