দেশবাংলা
রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের গুলিতে ‘মাদকের ডিলার’ নিহত

রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নবি হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, নিহত নবি মাদকের ডিলার বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
আজ ভোরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত নবি হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানার কচুবুনিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পাঁচটি মাদকের মামলাসহ একধিক মামলা রয়েছে বলে দাবি করছে পুলিশ।
বাংলাটিভি/প্রিন্স



