নুসরাতের পরিবারকে সহাতয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই। এসময় নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বস দেন তিনি।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তেজগাঁওয়ের কার্যালয়ে যান নুসরাতের পরিবারের সদস্যরা।
এসময় তিনি বলেন,‘দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না।’
এর আগে,গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় ওই মাদ্রাসা ছাত্রী নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে বোরকা পরা কয়েকজন নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।এ ঘটনায় কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে মারা যায়।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



