অসচেতনতার কারণেই একের পর এক আগুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,অসচেতনতার কারণেই বারবার বনানী ও চকবাজারের মতো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটছে।
বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় অগ্নিঝুঁকি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন,আধুনিকায়ন,মানুষকে যেমন সুযোগ দেয়;তেমনি ঝুঁকিও নিয়ে আসে।
সাম্প্রতিক আগুনের ভয়াবহতা নিয়ে কথা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সচেতনার অভাবেই বনানী ও চকবাজারের মতো ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।মানুষের মৃত্যু হয়েছে।তাই সবাইকে সতর্ক হবার আহ্বান জানান, প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন,সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়ছে।এসব দুর্যোগ মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি ।
ফায়ার সার্ভিসে নতুন ও আধুনিক যন্ত্রপাতি কেনাসহ প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলা হচ্ছে বলেও জানান,সরকার প্রধান।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



