অন্যান্যপ্রধানমন্ত্রীবাংলাদেশ
আহমদ শরীফকে ৩৫ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও অভিনেতা আহমদ শরীফকে ৩৫ লাখ টাকার চেক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন ।
দুপুরে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন আহমদ শরীফ। আহমদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য এই অনুদান দেন প্রধানমন্ত্রী।
অনুদান প্রদানের জন্য আহমদ শরীফ ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



