
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এ কারণেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘আইনের শাসন দেশে আছে বলেই এসব দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হয়। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বিএনপির আমলে আইনের শাসন ছিল না। শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছিলেন,সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন।
এসময় আইনমন্ত্রী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্পর্কে সবার সন্দেহ আছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, রিজভী নামে এক ভদ্রলোক আছেন, তিনি বেগম জিয়াকে নিয়ে কী বলেন, আর কী বুঝেন এ সম্পর্কে সবার সন্দেহ আছে। তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না।
বাংলাটিভি/প্রিন্স



