অন্যান্যদুর্ঘটনাবাংলাদেশ

রমনার মৎস্যভবন মোড়ে সড়ক দুর্ঘটনা

রাজধানীর রমনায় মৎস্য ভবনের সামনে বেপরোয়া বাসের সঙ্গে, প্রাইভেট কারের  সংঘর্ষে  দুজন নিহত ও আহত হয়েছেন দুজন।

সকালে  রাজধানীর রমনার মৎস্য ভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে বাস, প্রাইভেটকার ও রিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।

এসময় দুর্ঘটনার কারণে মৎস্য ভবন সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম  

সংশ্লিষ্ট খবর

Back to top button