অন্যান্যআইন-বিচারবাংলাদেশ

পাবনায় ৩ পুলিশ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

পাবনায় চাঞ্চল্যকর ৩ পুলিশ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২ জন এখনো পলাতক রয়েছে।

দুপুরে রাজশাহীর দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন।

মামলায়  জানা যায়,২০১০ সালের ২০ জুলাই পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া এলাকায় অভিযানকালে,চরমপন্থীদের গুলিতে নিহত হন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কফিল উদ্দিন,নায়েক ওয়াহেদ আলী ও কনস্টেবল সফিকুল ইসলাম।

 ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া পুলিশ কনস্টেবল রশিদুল ইসলাম বাদী হয়ে পরদিন ১৫ জনকে আসামি করে  মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ ৮ জনকে যাবজ্জীবন এবং ৩ জনকে বেকসুর খালাস দেন আদালত। বাকি ৪ জন মামলা চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

বাংলাটিবি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button